ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জাপান থেকে পঞ্চম চালানে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ টিকা আসছে আজ

বন্ধুপ্রতীম দেশ জাপান থেকে পঞ্চম চালানে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা দেশে আসছে আজ। শনিবার (২৮ আগস্ট) বিকালে টিকা বহনকারী অল নিপ্পন এয়ারওয়েজের ওই ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাপানের নারিতা বিমানবন্দর থেকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহাবউদ্দিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন। জাপানে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।


করোনা মোকাবিলায় জাপান সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩ মিলিয়ন ডোজ টিকা দিতে চেয়েছিল। পঞ্চম চালানের মাধ্যমে টিকার সংখ্যা মোট ৩ মিলিয়ন ডোজ ছাড়িয়েছে। বাংলাদেশকে নিয়মিত সমর্থন এবং সহযোগিতার জন্য টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑